সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

কোপা আমেরিকা টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকা টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিতে উরুগুয়ে

অনলাইন  ডেস্ক: প্রথমার্ধে উত্তেজনা ছড়িয়েছিল ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। সেই উত্তেজনা ক্রমশ বেড়ে যায় দ্বিতীয়ার্ধে। উরুগুয়ে মিডফিল্ডার নাহিতাস নান্দেজের লাল কার্ডের পর ১০ জনের দলের বিপক্ষেও সুযোগ নিতে পারেনি দরিভাল জুনিয়রের শিষ্যরা। যদিও ব্রাজিলের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে উরুগুয়েকে। তবে কোনো পক্ষই গোল না পাওয়ায় ম্যাচের ফল নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

এতেই কপাল পুড়ে ব্রাজিলের। লাস ভেগাসে মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |