মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ডিসি পুলিশ হেফাজতে

গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ডিসি পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবালকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে ইকবালকে তুলে নেয়া হয়। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে আছেন। পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, ইকবালের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা তাদের জানা নেই। ডিবি শুধু তাকে হেফাজতে রেখেছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে দু’দিন আগেই পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেখানে মোহাম্মদ ইকবালকে বলতে শোনা যায়, ‘গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়’। এ সময় সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন।

আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন। যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা ছিল তার আওতাধীন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |