মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

এমপির গাড়িচাপায় মারা গেল ৬ বছরের শিশু

এমপির গাড়িচাপায় মারা গেল ৬ বছরের শিশু

পশ্চিমবঙ্গে সংসদ সদস্যের গাড়ির ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। গাড়িটি মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের একজন এমপি। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের পিপদেখালি বাজারে। খবর এনডিটিভি। জানা যায়, দুর্ঘটনার পর শিশুটিকে তিনি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আবু তাহের খান সাংবাদিকদের বলেন, শিশুটি হঠাৎ আমাদের গাড়ির সামনে এসে পড়ে। তার বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সম্পূর্ণ ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। সম্ভবত সে ব্রেনে আঘাত পেয়েছে। হাসপাতালে শিশুটির বাবা-মা কান্নায় ভেঙে পড়লে আশপাশের লোকজন তাদের সান্ত্বনা দেন।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মালদা জেলার সাহাপুরে ৩৫ বছরের এক যুবক সরকারি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। এ সময় তার স্ত্রী ও মেয়ে আহত হন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |