মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তাদের আলোচনার বিষয় ছিল খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা। তিনি শস্য রফতানিতে সহযোগিতার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান। হুরিয়েত ডেইলি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি আলোচনায় এরদোয়ানকে আশ্বস্ত করেছেন যে ইউক্রেন বিশ্ব খাদ্য নিরাপত্তার গ্যারান্টার হবে।
জেলেনস্কি এক টুইটার পোস্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ফোনালাপে আমরা শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রশংসা করেছি। আমাদের শস্য রফতানিতে সহযোগিতার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আশ্বস্ত করেছি ইউক্রেন বিশ্বের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দানকারী হিসেবে থাকবে। নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে আমাদের মধ্যে।