বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় কাঁপলো গাজা, নিহত ১০

গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় কাঁপলো গাজা, নিহত ১০

গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় কাঁপলো গাজা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও উত্তপ্ত অবরুদ্ধ গাজা উপত্যকা। গভীর রাতে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসলায়েলি বাহিনী। এতে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের তিন নেতাসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও অনেকে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটির আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদক ইউমনা এল সাঈদ জানান, ৯ মে স্থানীয় সময় রাত ২টার দিকে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গাজা উপত্যাকা। বিভিন্ন আবাসিক ভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তিনি বলেন, এখনও সঠিকভাবে জানা যায়নি, কতজন আহত হয়েছেন। আর নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমাদের কাছে ১০ জন নিহতের তথ্য আছে। যখনই কোনও অ্যাপার্টমেন্ট লক্ষ্যবস্তু করা হয় তখনই বেসামরিক ফিলিস্তিনির হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর তলায় এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। এদিকে রাতে ইসলায়েলি বিমান হামলায় নিজেদের ৩ জন নেতা নিহতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ।

নিহতরা হলেন, জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি, তারিক ইজ আল-দীন। নিহতদের মধ্যে তাদের স্ত্রী ও সন্তানও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো নামে একটি অভিযান পরিচালনা করেছে তারা। তিনজন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। যারা ইসরায়েলের দিকে সম্প্রতি রকেট নিক্ষেপের জন্য দায়ী। সম্প্রতি ইরায়েলি কারাগারে অনশনের ৮৭ দিনের মাথায় মারা যান ফিলিস্তিনের খাদের আদনান। জবাবে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে ইসলামিক জিহাদ গোষ্ঠী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |