বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিসিবি–ফ্র্যাঞ্চাইজি–কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
মিঠু জানান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনসহ শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এই হেভিওয়েট ক্রিকেটারদের নিয়েই বিপিএল ফের মাঠে গড়াবে।
তিনি আরও জানান, ১৫ জানুয়ারির দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুটি ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুটি ম্যাচ ১৮ জানুয়ারি। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা দেখতে পারবেন। তবে প্লে-অফের সূচি অপরিবর্তিত থাকবে।
পরিবর্তিত সূচি অনুযায়ী —
-
১৬ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স
-
১৭ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস
-
১৮ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস
প্লে-অফের সূচি অপরিবর্তিত থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুইটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :