ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। মাহমুদ আহমাদিনেজাদর ঘনিষ্ঠ এক সহযোগী বার্তাসংস্থা আনাদোলুকে রোববার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ইরানজুড়ে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হয়েছেন।
গতকালেই খবর চাউর হয় যে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হয়েছেন। তবে সর্বশেষ মাহমুদ আহমাদিনেজাহের উপদেষ্টা তার বেঁচে থাকার খবর দিলেন।
ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য? ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, তার (সাবেক প্রেসিডেন্ট) সঙ্গে আমি যোগাযোগে আছি। সবকিছু ঠিক আছে।
তিনি জানান, গতকাল মাহমুদ আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন। নিহতরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন
খামেনি ছাড়াও ইরানের যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেনখামেনি ছাড়াও ইরানের যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন।
ওই উপদেষ্টা আরও জানান, বেঁচে গেলেও আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিল। সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।
আপনার মতামত লিখুন :