লোহাগড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল, মুগ বীজ ও সার বিতরণ

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৫:২৯ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল ও মুগ বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার ১ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান এবং জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুলসহ প্রমুখ।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৫০ জন কৃষককে এসব বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে জনপ্রতি ১ কেজি পাট বীজের সঙ্গে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১ কেজি তিল বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি মুগ বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Link copied!