নাগেশ্বরীতে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সরকারি অনুদানের খেজুর বিতরণ

আবু সাঈদ ইসলাম , নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৫:৩৯ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের খেজুর বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পবিত্র রমজান মাস উপলক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি নিজ হাতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সমাজের অসহায় ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা শিক্ষার্থীদের ইফতারে কিছুটা হলেও উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা বলেন, সরকারি অনুদান যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেজুর পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, পবিত্র রমজান মাসে অসহায় ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

Link copied!