সম্পর্ক উন্নয়নে ভারতকে বিসিবির চিঠি

স্পোর্টস ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০৮:০১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ক্রিকেট কূটনীতিতে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাননি লিটন দাসরা। বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেও তৈরি হয়েছিল নানা নাটকীয়তা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কেও কিছুটা ছেদ পড়তে দেখা যায়।

তবে পরিস্থিতি সামলে এখন সম্পর্ক উন্নয়নে কাজ করছে দুই দেশ। এ বিষয়ে ভারতকে একটি চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে কালবেলাকে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সামনে সিরিজ আছে, সেসব নিয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে নির্দিষ্ট কোনো সিরিজ নিয়ে কথা হয়নি বলেও জানান তিনি। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। এখন আমরা সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি।

Link copied!