তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পিএম

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৪ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৩ জন, পুরাতন মামলায় ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে ১ জন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Link copied!