ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান।
আজ ৯ এপ্রিল শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয় এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী শহিদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :