ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন জি এম আল মামুন অভি

অনিক খাঁন , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ১১:২১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কৃতি সন্তান ও তরুণ ছাত্রনেতা জি এম আল মামুন অভি। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জি এম আল মামুন অভির এ অর্জনে তার অনুসারী ও তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কমিটিতে তার অন্তর্ভুক্তির খবরে এলাকায় বিভিন্ন মহলে অভিনন্দনের ঢল নেমেছে। নেতা-কর্মীরা মনে করছেন, তার অভিজ্ঞতা, সাহসিকতা ও নেতৃত্বগুণের মাধ্যমে আগামী দিনে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

উল্লেখ্য, ঘোষিত এই কমিটিতে আরও বেশ কয়েকজন যোগ্য ও ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের ছাত্ররাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Link copied!