দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে সোমবার পাঁচজন আরোহীসহ একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি একটি ভবনে বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা ও দমকলকর্মীরা জানিয়েছেন।
দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই দুর্ঘটনায় বিমানটির পাইলট ও সহ-পাইলট নিহত হয়েছেন এবং তিনজন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, বিমানটিতে চারজন আরোহী ছিলেন।
দমকল বিভাগ আরো জানিয়েছে, এই দুর্ঘটনায় কোনো বাসিন্দা আহত হননি বা ভবনটির কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।
দমকল বিভাগের তথ্য অনুযায়ী, বিমানটি বেলো হরিজন্তের কেন্দ্র থেকে প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) দূরে অবস্থিত পাম্পুলহা বিমানবন্দর থেকে সাও পাওলোর উদ্দেশ্যে দুপুরের শুরুতে উড্ডয়ন করেছিল। একটি তিনতলা আবাসিক ভবনে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি মাত্র কয়েক মিনিট আকাশে ছিল।
আপনার মতামত লিখুন :