বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর শাখার নবনির্বাচিত সহ-সভাপতি মনোনীত হয়েছেন তুখোড় ছাত্রনেতা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং আইনজীবী এ্যাডভোকেট এ আর আশিক সিয়াম। গত ১ জুন ২০২৬ তারিখে ঘোষিত ছাত্রদলের আংশিক কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
এ্যাডভোকেট আশিক সিয়ামের রাজনৈতিক পথচলা শুরু তৃণমূল থেকে। তিনি ২০১০ সালে খিলক্ষেত থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্র রাজনীতিতে তার সক্রিয়তা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।
পেশাগত জীবনে একজন আইনজীবী হিসেবে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর রাজনৈতিকভাবে দায়ের করা বিভিন্ন মামলায় নিরলসভাবে আইনি সহায়তা প্রদান করে আসছেন। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি একজন ওয়ান-স্টপ লিগ্যাল সাপোর্ট এবং আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিক্রিয়া ব্যক্ত করে এ আর আশিক সিয়াম বলেন, "দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এই নতুন দায়িত্ব আমার প্রেরণা হিসেবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :