বাংলাদেশের আকাশে দেখা মিলেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। আর এই চাঁদ প্রথম দেখা গেছে দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে। আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার খবর নেওয়ার সময় প্রথম নিশ্চিত তথ্য আসে কক্সবাজার থেকে। সেখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন জেলাটিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।
উপকূলীয় জেলাটির আকাশে মেঘের আড়ালে এক ফালি নতুন চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। পরে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়।
আপনার মতামত লিখুন :