রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালত আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে, সম্প্রতি ঘোষিত ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। সেই আবেদনের প্রাথমিক শুনানি নিয়েই আদালত আজ এই আদেশ দেন।
আপনার মতামত লিখুন :