রাজধানীর মিরপুর অঞ্চলে দিনব্যাপী এক বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার (১৯ মে) মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা রক্ষা, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অপরাধীদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের তালিকায় সবচেয়ে বেশি ৩৬ জন ধরা পড়েছে পল্লবী থানা এলাকায়। এছাড়া মিরপুর মডেল থানা থেকে ২৪ জন, কাফরুল ও দারুস সালাম থানা থেকে ১৪ জন করে, শাহআলী ও রূপনগর থানা থেকে ১১ জন করে এবং ভাষানটেক থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :