ময়মনসিংহের ফুলপুরে ফিশারিতে কাজ করতে গিয়ে ইলেকট্রিক ব্যবসায়ী আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই পূর্ব পাড়া গ্রামে নিজের ফিশারী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আনোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জুমার নামাজের আগ মুহূর্তে ফিশারী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আনোয়ার শেরপুর রোডের বৈশাখী ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স -এর মালিক ও বড় শুনই পূর্বপাড়া গ্রামের মোঃ ওয়াজেদুল হকের ছেলে। তিনি তার ছোট ভাই সারোয়ারকে নিয়ে শেরপুর রোডে ব্যবসা করে আসছিলেন। বৈশাখী নামে তার একমাত্র কন্যা সন্তান এবার এমবিশন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার স্ত্রী আরও আগে ইন্তেকাল করেছেন। বাদ মাগরিব নিজ বাড়িতে জানাজাশেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :