বাংলাদেশ কৃষি ব্যাংক কেন্দুয়া শাখার আয়োজনে বসেছিল মধুমেলা অনুষ্ঠান। মধুমেলা অনুষ্ঠানে ১৮৩ জন ঋণ খেলাপীর কাছ থেকে ৯১ লাখ টাকা মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় করা হয়। একই সময় ২২ জন ঋণ গ্রহিতার নিকট ১ কোটি ১৩ লাখ টাকার প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।
জানাযায়, বাংলাদেশ কৃষি ব্যাংক কেন্দুয়া শাখার আয়োজনে জৈষ্ঠমাস মধুমাস তাই মধু মাসের নাম অনুসারে কৃষকদের উৎসাহ ও প্রেরণা দিতে মধুমেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নওপাড়া ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে এ মেলায় সভাপতিত্ব করেন, কৃষি ব্যাংক কেন্দুয়া শাখা ব্যবস্থাপক মোঃ হানিফুর রহমান জুয়েল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আহম্মদ আমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মৃন্ময় চক্রবর্তী, ডিজিএম মোঃ গোলাম তৌহিদ।
এ মেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সম্মানিত গ্রাহকগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে দিপাক্ষিক সভা, প্রকাশে ঋণ বিতরণ, আমানত হিসাব খোলা ও দুটি সুডেন্ট একাউন্ট খোলা হয়। কৃষি ব্যাংক কেন্দুয়া শাখা ব্যবস্থাপক মোঃ হানিফুর রহমান জুয়েল জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মহাব্যবস্থাপকসহ সকল উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়ে গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গকে যে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন তাতে কৃষক ও কৃষি ব্যাংক লাভবান হয়েছে।
তিনি জানান, এবার হয়েছে মধুমেলা আর যখন নতুন ফসল কাটার সময় আসে তখন হয় নবান্ন উৎসব।
আপনার মতামত লিখুন :