আদালতে সোহেল রানা, আজই শুরু রামিসা হত্যার বিচারকাজ

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধ*র্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।

সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে সোহেল রানা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ নষ্ট করতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলায় রামিসার বাবা, প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

Advertisement

Link copied!