খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কবিতা ও আবৃত্তি বিষয়ক সংগঠন ‘অমিত্রাক্ষর’-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমন কুমার সাহা বিষ্ণুপদ (বিষ্ণু সাহা) প্রধান সমন্বয়ক এবং ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সৈয়দ ওয়ালিদ হাসান সমন্বয়ক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
‘কবিতা মানুষের জন্য’ স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সুস্থ ধারা ও সৃজনশীল সাহিত্য চর্চাকে বেগবান করতে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-প্রধান সমন্বয়ক প্রিয়তী দাস ও নুসরাত জাহান বর্ষা; সহ-সমন্বয়ক সচিব অনিন্দিতা বিশ্বাস; অর্থ সমন্বয়ক অয়ন নন্দী ও সহ-অর্থ সমন্বয়ক জান্নাতুল নাঈম; প্রচার সমন্বয়ক জোহরা বনানী ও সহ-প্রচার সমন্বয়ক অন্বেষা সেন; প্রকাশনা ও দপ্তর সমন্বয়ক রাশিক অর্ণ ও বিষ্ণু বিশ্বাস এবং সহ-দপ্তর সমন্বয়ক বিভূতি সরকার।
এছাড়াও, আলোকচিত্র ও মঞ্চসজ্জা বিষয়ক সমন্বয়ক হিসেবে লামিয়া ইসলাম ও আয়েশা ছোটন; গ্রন্থাগার ও সহ-গ্রন্থাগার সমন্বয়ক হিসেবে রুহিন রুমি ও রাহুল মণ্ডল এবং সংগীত ও সহ-সংগীত বিষয়ক সমন্বয়ক হিসেবে অমিত কুমার দাস ও সৃজিতা সাহা দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল বাকির, ফারিহা হক এবং চন্দ্রিকা সানা। এ ছাড়াও আদনান রাফিদ, ইয়াসির আরাফাত, নওশিন সাইরা তৌরি, আবদুল্লাহ সিদ্দিক এবং ফাতিমা তুজ্জ জোহরাসহ আরও ১৫ জন শিক্ষার্থীকে সাধারণ সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
অমিত্রাক্ষরের নতুন কমিটি প্রকাশের পর প্রধান সমন্বয়ক বিষ্ণু সাহা বলেন, “প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাহিত্য ম্যাগাজিন ‘মনফুল’ প্রকাশের মাধ্যমে আমরা তরুণ লেখকদের সৃষ্টিশীলতাকে তুলে ধরতে পেরেছি। ইতোমধ্যে ‘পাঠচক্র ০১’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে নিয়মিত পাঠচক্র, সাহিত্যবিষয়ক আলোচনা সভা, আবৃত্তি কর্মশালা, ‘আবৃত্তি শিল্পী’ প্রতিযোগিতা এবং বাৎসরিক ‘আবৃত্তি উৎসব’-এর আয়োজন করা হবে। শুদ্ধ মনন ও সৃজনশীল চর্চার বিকাশে অমিত্রাক্ষর সবসময় কাজ করে যাবে।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের আবৃত্তিচর্চাকে সমৃদ্ধ করতে নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা এবং বাৎসরিক ‘আবৃত্তি উৎসব’ আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করাই আমাদের মূল লক্ষ্য।”
আপনার মতামত লিখুন :