কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বেসক্যাম্প শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে সেসব ম্যাচে মহাতারকা লিওনেল মেসির থাকা নিয়ে অনিশ্চয়তা প্রবল। চোটের পর তিনি এখনও পুনর্বাসনে আছেন, তবে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী।
দলের ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস কোচ লুইস মার্টিনের নিবিড় তত্ত্বাবধানে চলছে মেসির সতর্ক পুনর্বাসন কার্যক্রম।
গত ২৪ মে মায়ামির ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে চোট পান মেসি। এই মুহূর্তে অনুশীলনে তাকে পুরোপুরি স্বাভাবিক মনে হলেও, কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘ছোটখাটো কিছু সমস্যা ও চোটের সঙ্গে যারা লড়ছেন, তারা বর্তমানে ফিজিওথেরাপি দলের অধীনে কাজ করছেন। তাদের সুনির্দিষ্ট কিছু ব্যায়াম করতে বলা হয়েছে এবং তাদের উন্নতির প্রক্রিয়াও দারুণ।’
আপনার মতামত লিখুন :