সিরাজদিখানে চেয়ারম্যান প্রার্থীর কুশল বিনিময় ও লিফলেট বিতরণ

আকাশ মন্ডল , সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৫:৫৩ পিএম

এসো মিলে মিশে একসাথে গড়ি, সুন্দর একটি সমাজ এই প্রত্যয় ব্যক্ত করে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী বাইতুন নূর জামে মসজিদে শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময়ের পরে লিফলেট বিতরণ করেন আসন্ন ইছাপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামের সমর্থন পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থী ক্বারী এস এম আতাউল্লাহ৷ 

ইসাপুরা ইউনিয়ন জামায়েত ইসলাম এর সহ-সভাপতি ক্বারী এস এম আতাউল্লাহ বলেন, আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করে নেন তাহলে আমি ইউনিয়নের প্রতিটি মসজিদে গিয়ে দ্বীনের দাওয়াত দিব, যুব সমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করতে কাজ করে যাব, জনগণের ভোটে আমি যদি নির্বাচিত হই আমি কখনোই দুর্নীতি করবো না দুর্নীতি করতে দিবো না৷ সকলকে সাথে নিয়ে সুন্দর একটি ইউনিয়ন গড়ে তুল৷৷ 

 

Advertisement

Link copied!