মনির হোসেন,কালিহাতী: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন 'কালিহাতী রিপোর্টার্স ইউনিটি'র নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। কালিহাতী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি আনিছুর রহমান শেলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভায় কমিটির সকল কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।সাংবাদিকতার মান উন্নয়ন: কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয়।পেশাগত মানোন্নয়নে কর্মশালা আয়োজন এবং রিপোর্টার্স ইউনিটি কল্যাণে কল্যাণ তহবিল গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। কালিহাতী রিপোর্টার্স ইউনিটি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং উপজেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির হাত ধরে এই সংগঠন আরও অনেক দূর এগিয়ে যাবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও ডেইলি নেক্সট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মামুন অর রশিদ।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শরীফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নিহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন,অর্থ সম্পাদক নাহিদ খান, দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার, কার্যনির্বাহী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী,দাশ পবিত্র, মিজানুর রহমান শামীম, সুমন মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :