ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৬:৪৩ পিএম

পাঁচ বছরেরও বেশি সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুনকে আহ্বায়ক, পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল নির্দেশনা দিয়েছে।

৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন কে. এম আবিদুজ্জামান, শাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো. মেহমুদ হাসান উৎস, মো. আশিক ইকবাল, সজীব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

নবনির্বাচিত আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, "প্রথমেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। এরপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি শ্রদ্ধাভাজন রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের প্রতি, তাঁরা আমাকে যোগ্য মনে করেছেন। আমার রাজনৈতিক সহযোদ্ধাদের ধন্যবাদ, তাঁরা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কমিটির, সেটা আমরা পূরণ করতে পেরেছি। নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ইবি ছাত্রদল আরও বেশি শিক্ষার্থীবান্ধব এবং বাংলাদেশপন্থী পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারবে বলে আশা করছি।"

Advertisement

Link copied!