কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

নুরুল হাকিম বাপ্পী , কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০৩:৪৭ পিএম

কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (শুক্রবার) বাদ জুমা এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোলচত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রশক্তির নেতৃবৃন্দকে 'আবু সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'বিচার, বিচার, বিচার চাই—খুনি হাসিনার বিচার চাই', 'দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা', 'ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ, জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে গোলচত্বরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাইম ভূঁইয়া বলেন, "চব্বিশের ১৬ জুলাই আমরা শহীদদের স্মরণে গায়েবানা জানাজা পড়েছিলাম। আজ আমার সেই দিনের কথা মনে পড়ে। সেদিন খুনি হাসিনার হাতে জুলাই শহীদদের রক্ত লেগে ছিল। খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছিল, এতে প্রায় চৌদ্দশ শহীদ এবং পঞ্চাশ হাজারের অধিক জুলাই যোদ্ধা আহত হয়ে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি খুনি হাসিনা, ডিজিএফআই, এনএসআই-সহ গণহত্যার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

তিনি আরও বলেন, "আমি বর্তমান সরকারকে বলবো যত দ্রুত সম্ভব জুলাই গণহত্যাকারীর বিচার করুন। সেই সাথে আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দল হিসেবে তাদের বিচার করুন। আমরা চাই, আওয়ামী লীগের মতো একটা দল যাতে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবারও ফিরে আসে, তাহলে বাংলাদেশ কলুষিত হবে, আবারও রক্তাক্ত হবে।"

সিয়াম সরিষা
Link copied!