বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার দশমাইল এলাকায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি তারাগঞ্জ উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়কপথে রংপুরের উদ্দেশ্যে তারাগঞ্জ ত্যাগ করেন। এর আগে তিনি সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে তারাগঞ্জে আসেন।

আপনার মতামত লিখুন :