প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৬:৫১ পিএম

প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ফাইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৭৮০ কেজি আনারস শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বক্সে করে (৬০০ পিছ) ভারতীয় কিউভেরাইটি জাতের আনারস বাংলাদেশে পাঠানো হয়।

ভারতের ত্রিপুরার হর্টিকালচাররের সহকারী পরিচালক ড. প্রণী ভূষণ জমার্দিয়া বাংলাদেশে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশানারের সজীব চক্রবর্তীর নিকট আনারসগুলো হস্তান্তর করেন। 

আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে এসময় আরও উপস্থিত আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং ভারতের পক্ষে আগরতলা, শ্রীমন্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জনাব শ্রী দেবাশীষ নন্দীবাবু, ৪২ বিএসএফ এর ইনচার্জ জনাব শচীন কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

Link copied!