দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ০১:৩০ পিএম

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী

ফাইল ফটো

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল-খেরেইজি।

সোমবার (৩ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জানা গেছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার উদ্দেশ্যে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ ত্যাগ করবেন।

সিয়াম সরিষা
Link copied!