গাংগুটিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হকের মতবিনিময় সভা ও উঠান বৈঠক

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ০৭:১৫ পিএম

গাংগুটিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হকের মতবিনিময় সভা ও উঠান বৈঠক

ঢাকার ধামরাই উপজেলার আসন্ন গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক।

গাংগুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতকোড়া এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) নুরুল ইসলামের সভাপতিত্বে এবং গাংগুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তানভীর আহমেদ মালেক, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, জাগীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান, যুবদল নেতা খোকন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Link copied!