রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৪:১৭ পিএম

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

ফাইল ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) প্রচারিত বিজ্ঞপ্তিটি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এই প্রেক্ষিতে শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, ‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে ১৪ আগস্টে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

রিজভী জানান, ওই প্রেস বিজ্ঞপ্তি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। 

এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে যেন কেউ বিভ্রান্ত না হন।’

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দলের নেতাকর্মীদের বিষয়টি সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানান।

Link copied!