ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ০৯:৪৮ এএম

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ফাইল ফটো

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা করছেন। পাশাপাশি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে দুর্গত মানুষ প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে। প্রয়োজন হলে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।

Link copied!