রাবেয়া সেতু-শিবলু'র কন্ঠে আসছে ‘ভালোবাসার মাইরে বিদায়’

মাহমুদুল হাসান রতন , বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬, ০৬:২৮ পিএম

রাবেয়া সেতু-শিবলু'র কন্ঠে আসছে ‘ভালোবাসার মাইরে বিদায়’

ফাইল ফটো

সংগীতাঙ্গনে নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী শিবলু মাহমুদ ও রাবেয়া সেতু ,ভালোবাসা, আবেগ ও বিচ্ছেদের অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তাদের নতুন গান ‘ভালোবাসার মাইরে বিদায়’। গানটি প্রকাশিত হচ্ছে গ্লোবাল প্লাস-এর ব্যানারে। ইতোমধ্যে গানটির পোস্টার প্রকাশের পর সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

‘ভালোবাসার মাইরে বিদায়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শিবলু মাহমুদ ও রাবেয়া সেতু। গানের শিল্পী হিসেবে দুজনকেই দেখা যাবে মিউজিক ভিডিওতে। গানের কথায় ভালোবাসার আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের অনুভূতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখে গানটির দৃশ্যায়নেও রাখা হয়েছে নান্দনিকতার ছোঁয়া।

নতুন এই গানের কোরিওগ্রাফি করেছেন এমডি শামীম ও জহির। গানের দৃশ্যগুলোকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য তারা কাজ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আরকে রুবেল,মিউজিক ভিডিওতে ইডিটর এবং কালার করেছেন বর্চন দাস। ভিডিওটির সার্বিক নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছেন আরশাদ ভূঁইয়া।

গানটির লেবেল হিসেবে রয়েছে গ্লোবাল প্লাস। আর এর প্রযোজনায় রয়েছেন জাবের আহমেদ। গানের পোস্টারে শিল্পীদের পাশাপাশি নির্মাণসংশ্লিষ্টদের নামও তুলে ধরা হয়েছে।

শিবলু মাহমুদ ও রাবেয়া সেতু দুজনই সংগীত ও বিনোদন অঙ্গনে নিজেদের কাজের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি তৈরি করেছেন। নতুন এই গানেও তারা ভিন্নধর্মী পরিবেশনার মাধ্যমে শ্রোতা-দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘ভালোবাসার মাইরে বিদায়’ গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলবে। বিশেষ করে ভালোবাসা ও বিচ্ছেদের গল্পের সঙ্গে নিজেদের অনুভূতির মিল খুঁজে পাবেন অনেকেই। গানটির মিউজিক ভিডিও প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ার দিকেও নজর থাকবে সংশ্লিষ্টদের।

নতুন গানটি নিয়ে শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টরা আশাবাদী। তাদের প্রত্যাশা, গ্লোবাল প্লাসের ব্যানারে প্রকাশিত ‘ভালোবাসার মাইরে বিদায়’ সংগীতপ্রেমীদের বিনোদনের পাশাপাশি বাংলা গানের দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

Link copied!