কলার মোচায় জয়ার ‘ক্রিসপি সালাদ’

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ০৮:৩৪ পিএম

কলার মোচায় জয়ার ‘ক্রিসপি সালাদ’

ফাইল ফটো

অভিনয়ের ব্যস্ততার মাঝেও কৃষিকাজের প্রতি নিজের ভালোবাসা ধরে রেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার বাড়ির আঙিনায় ফলানো ওলকচু, পেঁপে, ঝিঙ্গা, কলার মোচা, লেবু ও চালকুমড়ার ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে জয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, বাড়ির চারপাশ থেকে সংগ্রহ করা নানা ধরনের তাজা সবজি। এর মধ্যে ওলকচুটি নিজের হাতে লাগিয়েছিলেন বলে জানিয়েছেন জয়া। 

পাশাপাশি কলার মোচা দিয়ে ভিন্নধর্মী একটি পদ তৈরির পরিকল্পনাও জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। ওলকচুটা নিজের হাতে লাগিয়েছিলাম। ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাবো। একটু ফিউশন মতো হবে।’

পোস্টটি প্রকাশের পর অল্প সময়েই ব্যাপক সাড়া পড়ে। তিন ঘণ্টায় প্রায় সাড়ে ২৩ হাজার প্রতিক্রিয়া এবং প্রায় এক হাজার মন্তব্য জমা পড়ে। কেউ জয়ার তারুণ্যের রহস্যের সঙ্গে এই কৃষিপ্রেমের যোগ খুঁজেছেন, কেউ প্রশংসা করেছেন শেকড়ের সঙ্গে তাঁর সংযোগের।

এক ফলোয়ার লিখেছেন, ‘আপনার তারুণ্যের রহস্য বোঝা গেল।’ আরেকজনের মন্তব্য, ‘শেকড়কে না ভোলার জন্য অনেক ভালোবাসা।’ একজন আবার লিখেছেন, ‘আপনি তো দেখছি জাত কৃষক। চমৎকার সবজির আবাদ করেছেন।’

Link copied!