বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:০২ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

ফাইল ফটো

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টানা পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির যৌথসভার শুরুতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।

তিনি বলেন, অপরদিকে সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও বৃক্ষরোপণে নেতৃত্ব দেবেন আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি আরও বলেন, এর বাইরেও বেশ কিছু কর্মসূচি থাকবে। এগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ঠিক করা হবে।

Link copied!