ঢাকার আশুলিয়া রাজস্ব সার্কেলে ভূমি ব্যবস্থাপনা ও সেবা প্রদানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের সূচনা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের দিকনির্দেশনায় রাজস্ব আদায় ও প্রশাসনিক কার্যাবলীকে আধুনিক ও সহজ করার পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আশুলিয়া রাজস্ব সার্কেলের কানুনগো মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার।
উপজেলা ভূমি অফিসে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের মূল স্তম্ভ হিসেবে এসি ল্যান্ডকে সরাসরি সহায়তা করেন কানুনগো। আশুলিয়া সার্কেলে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোঃ মনিরুল ইসলাম সরকার আশুলিয়া রাজস্ব সার্কেলের আওতাধীন দুইটি ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম তদারকি, নিয়মিত পরিদর্শন এবং সঠিক রাজস্ব আদায় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছেন। জমিজমা সংক্রান্ত বিরোধ ও অভিযোগের সঠিক ও নিরপেক্ষ সরেজমিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া এবং নামজারি (মিউটেশন) প্রক্রিয়ায় রেকর্ডপত্র সতর্কতার সাথে যাচাইয়ের মাধ্যমে সাধারণ সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে।
তবে এই ইতিবাচক পরিবর্তন তার একার পক্ষে সম্ভব হয়নি। কানুনগো মোঃ মনিরুল ইসলাম সরকারের দক্ষ পরিচালনায় তাঁর দলে যুক্ত হয়েছেন সার্ভেয়ার মোঃ মোর্শেদ খান , সার্ভেয়ার মোঃ ওয়াসিম খান এবং নাজির সোহান হাওলাদার সহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ। সকলের একনিষ্ঠ যৌথ প্রচেষ্টা ও দলগত কাজের ফলেই আজ আশুলিয়া রাজস্ব সার্কেলের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে গতি ফিরে এসেছে।
স্থানীয় সেবাপ্রার্থীরা জানান, পূর্বে ভূমি সংক্রান্ত কাজে যেসব জটিলতার মুখে পড়তে হতো, বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও স্বচ্ছতার কারণে তা সহজ হয়ে এসেছে। ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি অফিস গঠনে কানুনগো মোঃ মনিরুল ইসলাম সরকার ও তাঁর সম্পূর্ণ দলের এই যৌথ উদ্যোগ আশুলিয়া রাজস্ব সার্কেলের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনার মতামত লিখুন :