সিরাজদিখানে নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

আনিছুর রহমান রুবেল , ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৩ পিএম

সিরাজদিখানে নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

ফাইল ফটো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল’ থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নির্যাতিত, অসহায় ও দুঃস্থ নারী ও শিশুদের মাঝে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ।

এ সময় সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইয়ুম হোসেন নাজিম।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর্থিক অনুদানের মাধ্যমে উপকারভোগীরা তাদের প্রয়োজনীয় কাজে কিছুটা হলেও সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ বলেন, অসহায় ও নির্যাতিত নারী-শিশুদের কল্যাণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। অনুষ্ঠান শেষে নির্ধারিত উপকারভোগীদের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেওয়া হয়

সিয়াম সরিষা
Link copied!