সরকার আমলা ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করতে পলিসি নিচ্ছে : মাহফুজ আলম

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৮ পিএম

সরকার আমলা ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করতে পলিসি নিচ্ছে : মাহফুজ আলম

ফাইল ফটো

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের এপিজমেন্টের (তুষ্ট করা) পলিসি নিচ্ছে। কিন্তু, ছোট ও মাঝারি খাতের ব্যবসায়ী এবং বেসরকারি কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনের কোন অর্থনৈতিক রূপরেখা সরকারের নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজ ফেসবুক প্রফাইলে দেওয়া এক পোস্ট তিনি এসব কথা বলেন। 

মাহফুজ আলম বলেন, শ্রমিকদের কথা বলাই বাহুল্য। চা শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে। অথচ, তাদের চাহিদার তুলনায় বড় চাহিদার লোকদেরকে তুষ্ট করা হচ্ছে। জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য ও নিরাপত্তার সঙ্কট সমাধান না করে বড় কর্তাদের এপিজ করার এ নীতি অর্থহীন।

তিনি বলেন, এ নীতি সম্পদের বৈষম্য বাড়াবে কেবল। এছাড়াও, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে না। তাই আমাদের দাবি, অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। বৈষম্য কমানোর নীতি বাস্তবায়ন করতে হবে। 

পোস্টে তিনি অল্টারনেটিভস এর ৯ দফা দাবির পক্ষে সকলকে থাকার আহ্বান জানান।

Link copied!