ময়মনসিংহে হত্যা মামলায় যুবককে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২১ পিএম

ময়মনসিংহে হত্যা মামলায় যুবককে মৃত্যুদণ্ড

ফাইল ফটো

ময়মনসিংহে চাঞ্চল্যকর সাথী আক্তার হত্যা মামলায় হৃদয় নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

২০২২ সালের ২১ সেপ্টেম্বর নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার এলাকায় মোবাইলে মিসকল দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক হৃদয়ের সঙ্গে সাথী আক্তারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে হৃদয় ও তার সহযোগীরা সাথীর ভাড়া বাসায় প্রবেশ করে। এ সময় তারা চাকু দিয়ে সাথীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছোট বোন শিউলি আক্তার বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলার সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

সিয়াম সরিষা
Link copied!