ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে ডিবির অভিযান

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:১২ পিএম

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে ডিবির অভিযান

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ডিবির অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা, পরানগঞ্জ, চরসিরতা ও বুরেরচর এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হয়। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।

পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।