মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত বাইক চালকের পরিচয় শনাক্ত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত বাইক চালকের পরিচয় শনাক্ত

নিজেস্ব প্রতিবেদকঃরাজধানীর যাত্রাবাড়ী থানার পেছনের সড়কে কাভার্ড ভ্যানচাপায় নিহত মোটরসাইকেলচালকের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম রবিউল ইসলাম (৪১)।তিনি প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।  নিহত রবিউলের ভাতিজা সিহাবুল হক সাব্বির জানান, তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামে। চাচার বাবার নাম মুক্তিযোদ্ধা মৃত আব্দুস সাত্তার ফকির। বর্তমানে চাচা যাত্রাবাড়ীর কাজলা ভাঙাপ্রেস এলাকায় স্ত্রী হাসি আক্তার, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। চার ভাই, পাঁচ বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। প্রিন্টিংয়ের ব্যবসা করতেন তিনি।তিনি আরও জানান, সকালে বাসা থেকে ব্যবসার কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন চাচা। বাসা থেকে কিছুদূর যাওয়ার পরই দুর্ঘটনার শিকার হন তিনি। পরে পুলিশের মাধ্যমে জানতে পারি কাভার্ড ভ্যানচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |