মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

রাজধানীর মেহেরাব প্লাজার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মেহেরাব প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর তোপখানা রোডের মেহেরাব প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালে লাগা এ আগুন সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে মেহেরাব প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছে ৭টা ৩৬ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, আগুন ১৬ তলা ভবনের ১৫ তলায়। এরপর একে একে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় ৮টা ২৫ মিনিটে।

শাহজাহান শিকদার আরো বলেন, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ ও একজন নারীকে নিরাপদে উদ্ধার করে। এতে হতাহত নেই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |