বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সোহরাওয়ার্দী হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সোহরাওয়ার্দী হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি কাবুল শেখ (৪৭) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, তার বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার ভাটিলক্ষীপুর গ্রামে। তার বাবার নাম আলী আকবর শেখ। কয়েদি নম্বর ৫২০৬/এ। তিনি আরও জানান, চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন মৃত্যু হয়েছে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাবুল শেখের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |