মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। আজ শুক্রবার বেলা ৩টার দিকে শহীদ মিনারের পশ্চিম পাশের ফুটপাত থেকে মরদহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বলেন, ‘খবর পেয়ে বেলা ৩টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।এসআই আরও বলেন, ধারনা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে পাগল প্রকৃতির। তার পায়ে কয়েক জায়গায় পচন ধরেছে। অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |