মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিনিধি: রাজধানীর উত্তরায় লেকের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত দুজন হলো- আশরাফুল (১৬) ও জাহিদ (১৫)।তারা দুজনই মিরপুর শহীদ স্মৃতি স্কুলের ছাত্র।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা ১৬নং সেক্টরের লেকে ১০নং ব্রিজের কাছে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তাদের লাশ তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।