মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে আটক ২

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে আটক ২

লোহাগাড়া

এম, দলিলুর রহমান, লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা উপজেলাধীন চরম্বা জান মোহাম্মদ সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই ছাগলসহ ২ জন চোরকে আটক করেছে থানা পুলিশ।

২৯ অক্টোবর দিবাগত রাতে ছাগল চুরি হইছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এর নির্দেশনায় থানার এস আই মো: গোলাম রাসেল পারভেজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানার একটি টিম,  বাদী জুবাইর উদ্দীন ও স্থানীয়রা চোরকে ধাওয়া দিয়ে উল্লেখিত স্থান হতে তাদেরকে চোরাই ছাগলসহ আটক করতে সক্ষম হয়।
আটক আসামিরা হলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়া মো: সেলিমের ছেলে মো: আরিফ(২১), অপর আসামি লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি লেংগাপাড়া আব্দুল করিমের ছেলে মো: শহিদুল ইসলাম(২০) বলে জানা যায়। উদ্ধারকৃত ছাগলের আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান ছাগল চুরি অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ছাগলসহ ২ জনকে আটক করি, পরে ৩০ অক্টোবর সোমবার সকালে যথাযথ আইনে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়, জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |