মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শ্বশুর হারালেন তামিম ইকবাল

শ্বশুর হারালেন তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবালের শ্বশুর মোহাম্মদ ইয়াসিন আর নেই।গতকাল রোববার (২০ নভেম্বর) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলছিলেন এই টাইগার ওপেনার। বিকেএসপিতে খেলা চলাকালীনই শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ঠাকার খবর পান তামিম।
আর এই খবর পেয়েই সঙ্গে সঙ্গেই খেলা ফেলে চট্টগ্রামে ছুটে যান তামিম। তবে লাইফ সাপোর্টে থাকা আয়েশা ইকবালের বাবা আর ফেরেননি সেখান থেকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |