মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ছাদ খোলা বাসে মেসিদের জমকালো সংবর্ধনা

ছাদ খোলা বাসে মেসিদের জমকালো সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
বুয়েন্স আয়ার্সের রাস্তায় মেসিদের বরণ করতে অপেক্ষায় লাখো মানুষ। এই অপেক্ষা প্রিয় তারকাদের এক পলক দেখার। এই অপেক্ষা বিশ্বজয়ী ফুটবল বীরদের সংবর্ধনা জানানোর। বিমান থেকে স্বর্ণালি ট্রফি হাতে লিওনেল মেসি যখন নামলেন, তখন লাখো মানুষের দৃষ্টি তার দিকে। এমএলটেনের পেছন পেছন নেমে এলেন বিশ্বজয়ী ফুটবল দলের সদস্যরা।

আর্জেন্টিনার আকাশে শুধু বিশ্বজয়ী মেসি আর ভামোস আর্জেন্টিনা স্লোগানে প্রকম্পিত। প্রিয় দেশ আর প্রিয় খেলোয়াড় যেন একাকার। বিমান থেকে নেমে খোলা বাসে চেপে বুয়েন্স আয়ার্সের রাস্তায় ঘুরে অভ্যর্থনা গ্রহণ করেন মেসি, মার্টিনেজ, ডি মারিয়ারা। তারাও হাত নেড়ে জবাব দেন ভক্তদের ভালোবাসার।

এর আগেও কাতারের মাটিতে ছাদখোলা বাসে ঘুরেছে মেসিরা। এবার নিজেদের দেশের মাটিতে ছাদবিহীন বাসে চেপে আনন্দ ভাগাভাগি করে নিলেন দেশবাসীর সাথে। ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মেসির আর্জেন্টিনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |