মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

মোবাইল হারালেন সাকিব আল হাসান, থানায় জিডি

মোবাইল হারালেন সাকিব আল হাসান, থানায় জিডি

অনলাইন  ডেস্ক: গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। রবিবার সন্ধ্যায় সাকিব জিডি করেন বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

ওসি জানান, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরেবাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।

এর আগে রবিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে গণভবনে প্রবেশ করেন সাকিব আল হাসান। সেখানে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সাকিব আল হাসান এবারের নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |